Saturday, December 12, 2015

নতুন নিয়ম ফেসবুকে : না মানলে ব্লক হয়ে যেতে পারে আপনার ফেসবুক আইডি



Facebook id block
  •  যে সব কারণে সাধারণত ফেসবুক আইডি ব্লক হয় তার কয়েকটি তা থেকে উত্তরণের উপায়সহ উল্লেখ করলামঃ

 
১. ফেসবুক স্ট্যাটাসে বা ম্যাসেজে আক্রমাত্মক এমন কিছু লিখবেন না যেটা পড়ে মনে হয় আপনি কাউকে হুমকি দিচ্ছেন এমনটা যদি করেন তাহলে সেই বাক্তি যদি আপনার অ্যাকাউন্টে রিপোর্ট করে তাহলে আপনি কিন্তু ব্লক হতেই পারেন  ফেসবুক এই অভিযোগটিকে খুবই গুরুত্ব সহ বিচার করে। তাই আপনার ফেসবুক অ্যাকাউন্ট টি থেকে কাউকে হুমকি দেওয়া থেকে বিরত থাকুন।

২. আমারা যারা নতুন ফেসবুক অ্যাকাউন্ট করি তারা ফেসবুকে ফ্রেন্ড লিস্ট বন্ধু বাড়ানোর জন্য এক দিনে একাধিক জনকে ফ্রেন্ড রিকুয়েস্ট পাঠিয়ে দিই যা মোটেও ঠিক নয়। এই ভাবে সীমা অতিক্রম করলে আপনার ফেসবুক অ্যাকাউন্ট ব্লক হওয়া থেকে কেউ বাঁচাতে পারবে না।

৩. একই দিনে যদি ফেসবুক পেজ বা গ্রুপে একই ম্যাসেজ লিখে একাধিক বার ম্যাসেজ করা হয় তাহলে আপনার অ্যাকাউন্ট ব্লক হয়ে যেটে পারে । এ ক্ষেত্রে আপনি সেই সব ম্যাসেজ করার সময় কিছুটা পরিবর্তন করে করে ম্যাসেজ করুন ।

৪. আপনি যদি আপনার নিজের ফেসবুক ওয়ালেও একই পোস্ট একাধিক বার দেন তাহলে সেটাকে ফেসবুক স্প্যাম ভেবে আপনার ফেসবুক অ্যাকাউন্ট ব্লক করে দিতে পারে তাই এটা থেকে বিরত থাকার চেষ্টা করুন।

৫. আপনি যদি প্রতিদিন একাধিক ফেসবুক ফ্যান পেজে লাইক করেন তাহলে আপনাকে প্রথমে সতর্কবার্তা দেবে। আপনি যদি তাও একি ভাবে কাজটি চালিয়ে যান তাহলে অ্যাকাউন্ট ব্লক করে দিতে পারে।

*****আপনাদের অনুরোধক্রমে আরো কিছু বিষয় আমি এই লেখার সাথে যোগ করে দিলাম,আমি বলেছিলাম বাংলাদেশী সাব্বিরের আছে ৬২০০০ ফেসবুক আইডি, হয়তো আপনার কিংবা অনেকের আইডি আছে তার কাছে,আপনি নিজেও সেটা জানেন না.

এবার নিচের লেখাটি আবারো পড়ুন
facebook

প্রতিদিন আইটি বিভাগে অসংখ্য কল আসে, অনেকেই অভিযোগ করেন তাদের ফেসবুক আইডি তে লগইন করতে পারেন না,আবার অনেকেই অভিযোগ করেন তাদের ফেসবুক আইডি থেকে অনেক সময় আজেবাজে কিছু ছবি শেয়ার করা হয় কিন্তু তারা সেটা নিজেরা করেন না,

এখন আমার প্রশ্ন তাহলে এগুলো কি ভুতে করে,না এগুলো মনুস্যবাহি কিছু জানোয়ার এর কাজ যারা হ্যাকিং করে অন্যের ফেসবুক আইডি তে প্রবেশ করে,

আপনার ফেসবুক আইডি নিরাপদে রাখতে হলে ফেসবুকের প্রাইভেসি এবং সেটিংস ঠিকমতো রাখার পাশাপাশি এই কাজগুলো কখনো করবেন না

কোন পোস্টের নিচে অনেকেই কমেন্ট করেন কিংবা বিভিন্ন গ্রুপ এ স্টাটাস দেন এভাবে ব্রেকিং নিউজ এইমাত্র ফাস হলো রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রীর গোপণ সেক্স ভিডিও,ভিডিও টি দেখতে এই লিঙ্কে ক্লিক করুন.

অনেকেই আবার এভাবে দেন,নায়িকা পুর্নিমা যে এত খারাপ নিচের সেক্স ভিডিও টি না দেখলে বুজতে পারতাম না,

আবার অনেক সময় টাকার লোভ দেখিয়ে এভাবে দেওয়া হয়,নিচের সহজ প্রশ্ন গুলোর উত্তর দিয়ে বুজে নিন দুইশো টাকা বিকাশ,


অনেকেই আবার অন্যভাবে লিংক গুলো ছাড়েন,এই ধরুন এভাবে আপনি কি আপনার ফেসবুকে অটো ফলোয়ার বাড়াতে চান,অটো লাইক চান তাহলে নিচের লিংকে ক্লিক করো

এই সব লিংক গুলোতে থাকে অটো জেনারেটেড পাওয়ার,আপনি ক্লিক করার সাথে সাথেই আপনার ফেসবুক আইডি এবং পাসওয়ার্ড চলে যাবে হ্যাকারদের হাতে. অনেক সময় হ্যাকাররা এগুলো হ্যাকিং করে অনেকের কাছে টাকা দাবি করে আবার কারও আইডি একটু পপুলার দেখলে সেগুলো পাসওয়ার্ড চেঞ্জ করে ব্যাবহার করে, নিজের আইডি নিরাপদে রাখতে হলে কখনো এইসব লিংকে ক্লিক করে আপনার মুল্যবান সম্পদটি নস্ট করবেন না.

এগুলো হলো হ্যাকিং এর সহজ সিস্টেম এছাড়াও অনেক কঠিন পন্থা প্রয়োগ করতে পারে সেগুলো হলো এমন,যদি আপনার ফেসবুকের মোবাইল নাম্বার কিংবা ইমেল আইডি জানা থাকে তাহলে কিছু অটোরান সফটওয়্যার এর মাধ্যমে বার বার সার্চ করে পাসওয়ার্ড খুজেঁ বের করা হয়

তাই যথাসম্ভব ফেসবুকের ইমেল এবং মোবাইল নাম্বার গোপন রাখা সবচাইতে ভালো
Wednesday, December 9, 2015

আমি আত্নহত্যা করতে যাচ্ছি।





আমি আত্নহত্যা করতে যাচ্ছি। আর কোনদিন এই প্রোফাইল থেকে আর কোন স্ট্যাটাস দেওয়া হবে না। গুড বাই সবাইকে। কি সবাই  মনে হয় একটু অবাক হলেন!! অবাক হবারই তো কথা ,  অবাক হয়ে বা কি করবেন,  আমি যে তাকে  অনেক অনেক ভালবাসি...তাকে ছাড়া যে আমি কিছু ভাবতে পারি না,


কেন এত কাছে এলে ? কেন তুমি এত ভালবাসলে ? কেনই বা চলে যাবে ?  

আমি স্মার্ট না কারন আমি সিগেরেট খাই না। আমার গার্লফ্রেন্ড নেই। আমি রাস্তায় হেড ফোন লাগিয়ে চলি। আমি শার্টের বোতাম খুলে দিয়ে রাস্তায় চলি না। আমি কোন মেয়েকে পটাতে পারি না। আমারমুখ দিয়ে খারাপ language বের হয় না। চিন্তা ভাবনা করে দেখলাম আমি আনস্মার্ট 

ভালোবাসার মাঝে কী আছে সুখ নাকি দুঃখ? যদি সুখ থাকে তাহলে মানুষ ভালোবেসে কাদেঁ কেন? আর যদি দুঃখ থাকে তাহলে মানুষ ভালোবাসে কেন ??? 

সময়ের সাথে সাথে ভালোবাসা যদি  কমতে থাকে তাহলে  সেটা কখনো ভালোবাসা ছিল না। সেটা ছিল ক্ষনিকের ভালোবাসা মাত্র । কিন্তু সময়ের সাথে সাথে যদি  আমার ভালবাসা বাড়তে থাকে তাহলে সেটা কি? দুঃখজনক হলে ও সত্যি যে যেটা সময়ের সাথে সাথে বাড়তে থাকে সে ভালোবাসার মূল্য অনেকেই দিতে পারে না। সেই ভালোবাসায় শুধুই পায় অবহেলা, আর অবহেলা, আর ভালবাসার মানুষ যদি অবহেলা করে, সে টা যে কতটা বেদনাদায়ক , কতটা কষ্টের তা আমি লিখে বুঝাতে পারব না। 

জীবনে যাকে খুব ভালোবাসতাম সেই অবহেলা করলো প্রচুর কষ্ট দিল। যাকে খুব ভালো বন্ধু ভাবলাম সেই প্রতারনা করল। যাকে খুব বিশ্বাস করলাম সেই বিশ্বাস ভেঙ্গে দিল। আর যাকে খুব আপন ভাবলাম সেইআমাকে পর করে দুরে সরিয়ে দিল, আর  আমি ও আজ এত দুরেই চলে যাব , যেখান হতে আর ফিরে আসা অসম্ভব। 

আমি জানি এই পৃথিবী ছেড়ে চলে যাওয়ার পর, তুমি খুজবে পাগলের মতো আমাকে খুজবে, কিন্তু দেখবে আমি কোথায় ও নেই , তুমি কাদবে চিৎকার করে, আমার দেওয়া গিফট গুলো দেখবে ফিরে ফিরে... আর আমাকে পাবে না ছাদের কোনে । পাবে না মোবাইলে , পাবে না আর ইমুতে ... 

তোমার প্রতি তো আমার ভালবাসা কম ছিল না ... তুমি ও  তো বলেছ আমাকে অনেক ভালবাস ... হা তাই তো তুমি তো আমাকে অনেক ভালবাসতে ... তাহলে কোন মোহয়ে পরে হঠাৎ করে আমাকে এত দুরে ঠেলে দিলে ???? তুমি তো জান তোমার সাথে একদিন দেখা না হলে ... কথা না হলে আমি ইমুতে ফেসবুকে মেসেজ এর পর মেসেজ দিতাম ... তখন তুমি না আমাকে বলতে তুমি কি পাগল ?আমি কি তোমাকে ছেরে চলে গেছি ? বিকালে মোবাইল সাইলেন্ট করে ঘুমিয়ে ছিলাম ... আর মোবাইলে মেগাবাইট নেই তাই ফেসবুকে আসতে পারি নাই...   তখন তুমি আমার হাত ধরে বলতে "জান তোমাকে ছেরে আমি কোথায় ও যাব না... আমি শুধু তোমার তোমার...   I LOVE YOU JAN  .তাহলে কেন আমাকে এই ভাবে অবহেলা করলে ??? আমার দু চোখ দিয়ে পানি জরতেছে ... তুমি আমাকে ক্ষমা করে দিও......   আমি আত্নহত্যা করতে যাচ্ছি।


চিন্তা করার কোন কারন নেই আমি স্বাধীন আত্নহত্যা করব না , যে করার সে করে ফেলেছে আর আগে 



হা আমি শুধু  হতভাগ্য সেই  ছেলে মানুষটির কথা তুলে ধরেছি যার বয়স ১৮-২১ এর বেশি নয় ...  


যে মেয়েটার জন্য সে জীবন দিয়ে গেল জানি না ওই মেয়েটা তার মরনের খবর শোনে কতটা অশ্রু ঝড়িয়েছিল তার জন্য। আমার মনে প্রশ্ন জাগে কেন মেয়েটা ভালোবাসার বন্ধনে আবদ্ধ হয়েছিল আর কেন তাকে মিথ্যে স্বপ্ন দেখিয়েছিল।হয়তো মেয়েটা একদিন তাকে ভূলে যাবে। মেয়েটার বিয়ে হবে। সে সন্তানের জননী হবে। সুখের সংসার গড়বে।


 আর বেচারা জাহান্নামকে গ্রহন করে নিল। জাহান্নাম একারনেই বললাম আত্নহত্যা মহাপাপ।তুমি কি একবারো ভাবো নাই যে দশমাশ দশ দিন পেটে ধারন করে তোমাকে জন্ম দিয়েছে তার কি হবে।যে সারা দিন রাত কঠোর পরিশ্রম করে তোমার মুখে খাবার এনে দিয়েছিল সেই ব্যক্তিটা তোমার বাবার কথা একবারো মনে পড়ে নাই। তার কি হবে? কেউ কাদুঁক বা না কাদুঁক যতদিন তোমার বাবা মা এই দুনিয়ায় বেচেঁ আছে তারা তোমার জন্য চোখের পানি ঝড়াতে থাকবে।হয়তো  আগামী জন্মদিনে তার মা কেক নিয়ে বসে থাকবে আর কান্না জড়িত কন্ঠে বলতে থাকবে কেন এই রকম করলি বাবা মরনের আগে তোর এই হতভাগা মার কথা একবারো মনে পড়ে ন ? মা হয়তো ভাতের প্লেট নিয়ে বসে থাকবে কখন সে  এসে ভাত খাবে কিন্তু মার যে এই অপেক্ষা কখনো ফুরাবে না।আমি জানি না তার ছোট বোন আছে কিনা? যদি থেকে থাকে হয়তো তার ছোট বোনটি চকলেটের আশায় রোজ কাদঁবে। তার আদরের বোনটি তার কপালে আর চুমু খেতে পারবে না।হয়তো কোন এক রাতে তার বাবা ভূল করে বলে উঠবে  আমার ছেলেটা কি খেয়েছে না খেয়েছে সেদিকে খেয়াল রাখো তো তখন হয়তো তার মা আচল দিয়ে মুখ ডেকে কাদঁতে থাকবে।আমি জানি না কতটা বেদনা পেয়েছিল সে  যার কারনে সামান্য বিন্দু পরিমান দ্বিধা হয় নি এই পথটি বেছে নিতে।


 তার মত এই কাজটা কেউ করবেন না। মরন দিয়ে সব সমস্যার সমাধান হয় না।যারা প্রেমে আবদ্ধ হয়েছেন তাদেরকে বলছি কখনো যদি প্রেমে ব্যর্থ হন তাহলে কখনো হতাশ হবেন না। কখনো মনগড়া হয়ে থাকবেন না। রাস্তায় রাস্তায় আপনার ভালোবাসার মানুষটার পিছনে ঘুড়বেন না। কারন সে কি বলবে জানেন? সে বলবে আল্লাহ বাচিঁয়েছে এই রকম গদ্দবের সাথে আমার লাইফ জড়াই নি।আর যখন হাসি খুশি থাকবেন। নিজের ক্যারিয়ার গড়ে তুলবেন সেই মেয়েই একদিন আপনাকে দেখে মনে মনে অবশ্যই বলবে আমি কি করছি ওকে ফিরিয়ে দিয়ে। সেতো আমার জীবনে আসতে চেয়েছিল। নিজের ক্যারিয়ার গড়ে তুলুন দেখবেন যে মেয়েটার জন্য আপনি এত কষ্ট পেয়েছেন তার চেয়ে অনেক ভালো ভালো মেয়ে আপনার জীবন সঙ্গী হওয়ার জন্য আপনার পথ চেয়ে থাকবে। আর কিছু বলার নেই। 





Contact Form

Name

Email *

Message *

 

About Author

Recent Comments