Saturday, December 12, 2015

নতুন নিয়ম ফেসবুকে : না মানলে ব্লক হয়ে যেতে পারে আপনার ফেসবুক আইডি



Facebook id block
  •  যে সব কারণে সাধারণত ফেসবুক আইডি ব্লক হয় তার কয়েকটি তা থেকে উত্তরণের উপায়সহ উল্লেখ করলামঃ

 
১. ফেসবুক স্ট্যাটাসে বা ম্যাসেজে আক্রমাত্মক এমন কিছু লিখবেন না যেটা পড়ে মনে হয় আপনি কাউকে হুমকি দিচ্ছেন এমনটা যদি করেন তাহলে সেই বাক্তি যদি আপনার অ্যাকাউন্টে রিপোর্ট করে তাহলে আপনি কিন্তু ব্লক হতেই পারেন  ফেসবুক এই অভিযোগটিকে খুবই গুরুত্ব সহ বিচার করে। তাই আপনার ফেসবুক অ্যাকাউন্ট টি থেকে কাউকে হুমকি দেওয়া থেকে বিরত থাকুন।

২. আমারা যারা নতুন ফেসবুক অ্যাকাউন্ট করি তারা ফেসবুকে ফ্রেন্ড লিস্ট বন্ধু বাড়ানোর জন্য এক দিনে একাধিক জনকে ফ্রেন্ড রিকুয়েস্ট পাঠিয়ে দিই যা মোটেও ঠিক নয়। এই ভাবে সীমা অতিক্রম করলে আপনার ফেসবুক অ্যাকাউন্ট ব্লক হওয়া থেকে কেউ বাঁচাতে পারবে না।

৩. একই দিনে যদি ফেসবুক পেজ বা গ্রুপে একই ম্যাসেজ লিখে একাধিক বার ম্যাসেজ করা হয় তাহলে আপনার অ্যাকাউন্ট ব্লক হয়ে যেটে পারে । এ ক্ষেত্রে আপনি সেই সব ম্যাসেজ করার সময় কিছুটা পরিবর্তন করে করে ম্যাসেজ করুন ।

৪. আপনি যদি আপনার নিজের ফেসবুক ওয়ালেও একই পোস্ট একাধিক বার দেন তাহলে সেটাকে ফেসবুক স্প্যাম ভেবে আপনার ফেসবুক অ্যাকাউন্ট ব্লক করে দিতে পারে তাই এটা থেকে বিরত থাকার চেষ্টা করুন।

৫. আপনি যদি প্রতিদিন একাধিক ফেসবুক ফ্যান পেজে লাইক করেন তাহলে আপনাকে প্রথমে সতর্কবার্তা দেবে। আপনি যদি তাও একি ভাবে কাজটি চালিয়ে যান তাহলে অ্যাকাউন্ট ব্লক করে দিতে পারে।

*****আপনাদের অনুরোধক্রমে আরো কিছু বিষয় আমি এই লেখার সাথে যোগ করে দিলাম,আমি বলেছিলাম বাংলাদেশী সাব্বিরের আছে ৬২০০০ ফেসবুক আইডি, হয়তো আপনার কিংবা অনেকের আইডি আছে তার কাছে,আপনি নিজেও সেটা জানেন না.

এবার নিচের লেখাটি আবারো পড়ুন
facebook

প্রতিদিন আইটি বিভাগে অসংখ্য কল আসে, অনেকেই অভিযোগ করেন তাদের ফেসবুক আইডি তে লগইন করতে পারেন না,আবার অনেকেই অভিযোগ করেন তাদের ফেসবুক আইডি থেকে অনেক সময় আজেবাজে কিছু ছবি শেয়ার করা হয় কিন্তু তারা সেটা নিজেরা করেন না,

এখন আমার প্রশ্ন তাহলে এগুলো কি ভুতে করে,না এগুলো মনুস্যবাহি কিছু জানোয়ার এর কাজ যারা হ্যাকিং করে অন্যের ফেসবুক আইডি তে প্রবেশ করে,

আপনার ফেসবুক আইডি নিরাপদে রাখতে হলে ফেসবুকের প্রাইভেসি এবং সেটিংস ঠিকমতো রাখার পাশাপাশি এই কাজগুলো কখনো করবেন না

কোন পোস্টের নিচে অনেকেই কমেন্ট করেন কিংবা বিভিন্ন গ্রুপ এ স্টাটাস দেন এভাবে ব্রেকিং নিউজ এইমাত্র ফাস হলো রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রীর গোপণ সেক্স ভিডিও,ভিডিও টি দেখতে এই লিঙ্কে ক্লিক করুন.

অনেকেই আবার এভাবে দেন,নায়িকা পুর্নিমা যে এত খারাপ নিচের সেক্স ভিডিও টি না দেখলে বুজতে পারতাম না,

আবার অনেক সময় টাকার লোভ দেখিয়ে এভাবে দেওয়া হয়,নিচের সহজ প্রশ্ন গুলোর উত্তর দিয়ে বুজে নিন দুইশো টাকা বিকাশ,


অনেকেই আবার অন্যভাবে লিংক গুলো ছাড়েন,এই ধরুন এভাবে আপনি কি আপনার ফেসবুকে অটো ফলোয়ার বাড়াতে চান,অটো লাইক চান তাহলে নিচের লিংকে ক্লিক করো

এই সব লিংক গুলোতে থাকে অটো জেনারেটেড পাওয়ার,আপনি ক্লিক করার সাথে সাথেই আপনার ফেসবুক আইডি এবং পাসওয়ার্ড চলে যাবে হ্যাকারদের হাতে. অনেক সময় হ্যাকাররা এগুলো হ্যাকিং করে অনেকের কাছে টাকা দাবি করে আবার কারও আইডি একটু পপুলার দেখলে সেগুলো পাসওয়ার্ড চেঞ্জ করে ব্যাবহার করে, নিজের আইডি নিরাপদে রাখতে হলে কখনো এইসব লিংকে ক্লিক করে আপনার মুল্যবান সম্পদটি নস্ট করবেন না.

এগুলো হলো হ্যাকিং এর সহজ সিস্টেম এছাড়াও অনেক কঠিন পন্থা প্রয়োগ করতে পারে সেগুলো হলো এমন,যদি আপনার ফেসবুকের মোবাইল নাম্বার কিংবা ইমেল আইডি জানা থাকে তাহলে কিছু অটোরান সফটওয়্যার এর মাধ্যমে বার বার সার্চ করে পাসওয়ার্ড খুজেঁ বের করা হয়

তাই যথাসম্ভব ফেসবুকের ইমেল এবং মোবাইল নাম্বার গোপন রাখা সবচাইতে ভালো
Read more
Wednesday, December 9, 2015

আমি আত্নহত্যা করতে যাচ্ছি।





আমি আত্নহত্যা করতে যাচ্ছি। আর কোনদিন এই প্রোফাইল থেকে আর কোন স্ট্যাটাস দেওয়া হবে না। গুড বাই সবাইকে। কি সবাই  মনে হয় একটু অবাক হলেন!! অবাক হবারই তো কথা ,  অবাক হয়ে বা কি করবেন,  আমি যে তাকে  অনেক অনেক ভালবাসি...তাকে ছাড়া যে আমি কিছু ভাবতে পারি না,


কেন এত কাছে এলে ? কেন তুমি এত ভালবাসলে ? কেনই বা চলে যাবে ?  

আমি স্মার্ট না কারন আমি সিগেরেট খাই না। আমার গার্লফ্রেন্ড নেই। আমি রাস্তায় হেড ফোন লাগিয়ে চলি। আমি শার্টের বোতাম খুলে দিয়ে রাস্তায় চলি না। আমি কোন মেয়েকে পটাতে পারি না। আমারমুখ দিয়ে খারাপ language বের হয় না। চিন্তা ভাবনা করে দেখলাম আমি আনস্মার্ট 

ভালোবাসার মাঝে কী আছে সুখ নাকি দুঃখ? যদি সুখ থাকে তাহলে মানুষ ভালোবেসে কাদেঁ কেন? আর যদি দুঃখ থাকে তাহলে মানুষ ভালোবাসে কেন ??? 

সময়ের সাথে সাথে ভালোবাসা যদি  কমতে থাকে তাহলে  সেটা কখনো ভালোবাসা ছিল না। সেটা ছিল ক্ষনিকের ভালোবাসা মাত্র । কিন্তু সময়ের সাথে সাথে যদি  আমার ভালবাসা বাড়তে থাকে তাহলে সেটা কি? দুঃখজনক হলে ও সত্যি যে যেটা সময়ের সাথে সাথে বাড়তে থাকে সে ভালোবাসার মূল্য অনেকেই দিতে পারে না। সেই ভালোবাসায় শুধুই পায় অবহেলা, আর অবহেলা, আর ভালবাসার মানুষ যদি অবহেলা করে, সে টা যে কতটা বেদনাদায়ক , কতটা কষ্টের তা আমি লিখে বুঝাতে পারব না। 

জীবনে যাকে খুব ভালোবাসতাম সেই অবহেলা করলো প্রচুর কষ্ট দিল। যাকে খুব ভালো বন্ধু ভাবলাম সেই প্রতারনা করল। যাকে খুব বিশ্বাস করলাম সেই বিশ্বাস ভেঙ্গে দিল। আর যাকে খুব আপন ভাবলাম সেইআমাকে পর করে দুরে সরিয়ে দিল, আর  আমি ও আজ এত দুরেই চলে যাব , যেখান হতে আর ফিরে আসা অসম্ভব। 

আমি জানি এই পৃথিবী ছেড়ে চলে যাওয়ার পর, তুমি খুজবে পাগলের মতো আমাকে খুজবে, কিন্তু দেখবে আমি কোথায় ও নেই , তুমি কাদবে চিৎকার করে, আমার দেওয়া গিফট গুলো দেখবে ফিরে ফিরে... আর আমাকে পাবে না ছাদের কোনে । পাবে না মোবাইলে , পাবে না আর ইমুতে ... 

তোমার প্রতি তো আমার ভালবাসা কম ছিল না ... তুমি ও  তো বলেছ আমাকে অনেক ভালবাস ... হা তাই তো তুমি তো আমাকে অনেক ভালবাসতে ... তাহলে কোন মোহয়ে পরে হঠাৎ করে আমাকে এত দুরে ঠেলে দিলে ???? তুমি তো জান তোমার সাথে একদিন দেখা না হলে ... কথা না হলে আমি ইমুতে ফেসবুকে মেসেজ এর পর মেসেজ দিতাম ... তখন তুমি না আমাকে বলতে তুমি কি পাগল ?আমি কি তোমাকে ছেরে চলে গেছি ? বিকালে মোবাইল সাইলেন্ট করে ঘুমিয়ে ছিলাম ... আর মোবাইলে মেগাবাইট নেই তাই ফেসবুকে আসতে পারি নাই...   তখন তুমি আমার হাত ধরে বলতে "জান তোমাকে ছেরে আমি কোথায় ও যাব না... আমি শুধু তোমার তোমার...   I LOVE YOU JAN  .তাহলে কেন আমাকে এই ভাবে অবহেলা করলে ??? আমার দু চোখ দিয়ে পানি জরতেছে ... তুমি আমাকে ক্ষমা করে দিও......   আমি আত্নহত্যা করতে যাচ্ছি।


চিন্তা করার কোন কারন নেই আমি স্বাধীন আত্নহত্যা করব না , যে করার সে করে ফেলেছে আর আগে 



হা আমি শুধু  হতভাগ্য সেই  ছেলে মানুষটির কথা তুলে ধরেছি যার বয়স ১৮-২১ এর বেশি নয় ...  


যে মেয়েটার জন্য সে জীবন দিয়ে গেল জানি না ওই মেয়েটা তার মরনের খবর শোনে কতটা অশ্রু ঝড়িয়েছিল তার জন্য। আমার মনে প্রশ্ন জাগে কেন মেয়েটা ভালোবাসার বন্ধনে আবদ্ধ হয়েছিল আর কেন তাকে মিথ্যে স্বপ্ন দেখিয়েছিল।হয়তো মেয়েটা একদিন তাকে ভূলে যাবে। মেয়েটার বিয়ে হবে। সে সন্তানের জননী হবে। সুখের সংসার গড়বে।


 আর বেচারা জাহান্নামকে গ্রহন করে নিল। জাহান্নাম একারনেই বললাম আত্নহত্যা মহাপাপ।তুমি কি একবারো ভাবো নাই যে দশমাশ দশ দিন পেটে ধারন করে তোমাকে জন্ম দিয়েছে তার কি হবে।যে সারা দিন রাত কঠোর পরিশ্রম করে তোমার মুখে খাবার এনে দিয়েছিল সেই ব্যক্তিটা তোমার বাবার কথা একবারো মনে পড়ে নাই। তার কি হবে? কেউ কাদুঁক বা না কাদুঁক যতদিন তোমার বাবা মা এই দুনিয়ায় বেচেঁ আছে তারা তোমার জন্য চোখের পানি ঝড়াতে থাকবে।হয়তো  আগামী জন্মদিনে তার মা কেক নিয়ে বসে থাকবে আর কান্না জড়িত কন্ঠে বলতে থাকবে কেন এই রকম করলি বাবা মরনের আগে তোর এই হতভাগা মার কথা একবারো মনে পড়ে ন ? মা হয়তো ভাতের প্লেট নিয়ে বসে থাকবে কখন সে  এসে ভাত খাবে কিন্তু মার যে এই অপেক্ষা কখনো ফুরাবে না।আমি জানি না তার ছোট বোন আছে কিনা? যদি থেকে থাকে হয়তো তার ছোট বোনটি চকলেটের আশায় রোজ কাদঁবে। তার আদরের বোনটি তার কপালে আর চুমু খেতে পারবে না।হয়তো কোন এক রাতে তার বাবা ভূল করে বলে উঠবে  আমার ছেলেটা কি খেয়েছে না খেয়েছে সেদিকে খেয়াল রাখো তো তখন হয়তো তার মা আচল দিয়ে মুখ ডেকে কাদঁতে থাকবে।আমি জানি না কতটা বেদনা পেয়েছিল সে  যার কারনে সামান্য বিন্দু পরিমান দ্বিধা হয় নি এই পথটি বেছে নিতে।


 তার মত এই কাজটা কেউ করবেন না। মরন দিয়ে সব সমস্যার সমাধান হয় না।যারা প্রেমে আবদ্ধ হয়েছেন তাদেরকে বলছি কখনো যদি প্রেমে ব্যর্থ হন তাহলে কখনো হতাশ হবেন না। কখনো মনগড়া হয়ে থাকবেন না। রাস্তায় রাস্তায় আপনার ভালোবাসার মানুষটার পিছনে ঘুড়বেন না। কারন সে কি বলবে জানেন? সে বলবে আল্লাহ বাচিঁয়েছে এই রকম গদ্দবের সাথে আমার লাইফ জড়াই নি।আর যখন হাসি খুশি থাকবেন। নিজের ক্যারিয়ার গড়ে তুলবেন সেই মেয়েই একদিন আপনাকে দেখে মনে মনে অবশ্যই বলবে আমি কি করছি ওকে ফিরিয়ে দিয়ে। সেতো আমার জীবনে আসতে চেয়েছিল। নিজের ক্যারিয়ার গড়ে তুলুন দেখবেন যে মেয়েটার জন্য আপনি এত কষ্ট পেয়েছেন তার চেয়ে অনেক ভালো ভালো মেয়ে আপনার জীবন সঙ্গী হওয়ার জন্য আপনার পথ চেয়ে থাকবে। আর কিছু বলার নেই। 





Read more
Monday, November 30, 2015

কী করে বুঝবেন যে মিথ্যে বলছে আপনার চারপাশের কোনও মানুষ?



মিথ্যাবাদী চেনার উপায়

অনেক সময়ই মনে হয় সামনের ব্যক্তিটি মিথ্যে বলছেন না সত্যি তা যদি জানা যেতো তাহলে অনেক ভালো হতো। অন্তত বোঝা যেতো তিনি কী ধরণের মানুষ। সত্যি বলতে কি, মিথ্যাবাদী কিন্তু বেশ সহজেই ধরে ফেলা যায়। বিহেভিওরাল এনালিস্ট এবং বডি ল্যাংগুয়েজ এক্সপার্ট ডঃ লিলিয়ান গ্লাস যিনি এফবিআই এর সাথে সংকেতের মাধ্যমে মিথ্যাবাদী ধরার মতো কাজ করছেন, তার মতে মিথ্যা বলার সময় মিথ্যেবাদীর মধ্যে কিছু পরিবর্তন আসে যেমন মুখভঙ্গি বডি ল্যাংগুয়েজ, কথা বলার ধরণ ইত্যাদি। এই জিনিসগুলো ভালো করে লক্ষ্য করতে পারলেই খুব সহজে ধরে ফেলা যায় কে মিথ্যে বলছেন, কে বলছেন না। তিনি তার বই দ্য বডি ল্যাংগুয়েজ অফ লায়ারসএ এই মিথ্যেবাদীর মধ্যকার পরিবর্তন সম্পর্কে লিখেছেন।

ছোটবেলা থেকেই নাকি গড়ে ওঠে মিথ্যা বলার অভ্যাস। এটি মনোবিদদের বিশ্লেষণ। ছোট বাচ্চারা অনেক সময়ই দুষ্টুমি লুকানোর জন্যে মিথ্যা কথা বলে। বড়রা তা সংশোধন করে না দিলে এই অভ্যাস থেকেই যায়।

কী করে বুঝবেন যে মিথ্যে বলছে আপনার চারপাশের কোনও মানুষ?

আসুন জেনে নেই মনোবিদদের গবেষণায় আসা মিথ্যাবাদী চেনার উপায় গুলো:


১. যাঁর সঙ্গে কথা বলছেন তাঁর চোখের দিকে তাকিয়ে সরাসরি প্রশ্ন করুন। তিনি যদি চোখ সরিয়ে নেন বা নিচের দিকে তাকিয়ে থাকেন, তাহলে বুঝবেন তিনি মিথ্যে বলছেন। এটা একটা মিথ্যা বলার লক্ষণ


২. যাঁর সঙ্গে কথা বলছেন তাঁর কথা বলার ধরনের দিকে খেয়াল করুন। যদি তিনি সাধারণভাবে কথা বলে যান কোনও বিরতি ছাড়া এবং মাঝে মাঝে 'আম, উম' এই ধরনের শব্দ করেন, তাহলে সেটাও একটা মিথ্যা বলার লক্ষণ।


৩. মিথ্যা বলার সময় মানুষ হাত গুটাতে পারে অথবা পায়ে ঘষা দিয়ে হাঁটতে পারে অথবা অস্বস্তি অনুভব করতে পারে। এটার কারণ সে নার্ভাস এবং তার সাধারন আচার-ব্যবহার পরিবর্তন করতে চাইছে।


৪. মুখের ভাবের পরিবর্তন মিথ্যা বলার আরেকটি লক্ষণ। লক্ষ্য করুন, মিথ্যা বলার সময়ে ব্যক্তিটির চোখের ভুরু উপরের দিকে উঠছে কিনা! স্বাভাবিকভাবেই তাঁর ভুরু নড়াচড়া করবে বেশি অথবা তিনি হাসবেন এমন একটা সময়ে যখন হাসার কোনও কারণ নেই।


৫. একইভাবে মিথ্যা বলার সময় মানুষের শারীরিক নড়াচড়া বেড়ে যায়। শ্বাস-প্রশ্বাস দ্রুত হওয়া, হার্ট বিট বেড়ে যাওয়া, নাড়ির স্পন্দন বেড়ে যাওয়া মিথ্যা বলার লক্ষণ। 

এদিকে ইউনিভার্সিটি অব সাউদাম্পটনের গবেষকরা মিথ্যাবাদী শনাক্ত করার এক অভিনব উপায় বের করেছেন। তাদের তৈরি "টাইমড অ্যান্টাগেনেস্টিক রেসপন্স অ্যালথিওমিটারে"র মাধ্যমে দেখা গেছে মিথ্যা উত্তর দিতে সত্যের চেয়ে গড়পড়তায় ৩০ শতাংশ বেশি সময় লাগে। এ পরীক্ষায় অংশগ্রহণকারীদের সিরিজ প্রশ্নের জবাব দিতে হয় কম্পিউটারে টাইপ করে। যারা সত্যি উত্তর দিয়েছে তাদের প্রতিটি উত্তরের জন্য সময় লেগেছে ১ দশমিক ২ সেকেন্ড আর মিথ্যা উত্তরদাতাদের লেগেছে  ১দশমিক ৮ সেকেন্ড।

ধরুণ আপনার কোন বন্ধু কথায় কথায় মিথ্যা বলে বা বানিয়ে বানিয়ে কথা বলার প্রবণতা রয়েছে।এই অভ্যাসটি দূর করাতে হলে গল্পের মাধ্যমে তার সামনে তুলে ধরুণ পরিস্থিতি। দেখুন তিনি নিজের প্রবলেমটি বুঝতে পারছে কি না! এমন ইম্পালসিভ লায়ার-রা অনেক সময়ই না-বুঝেই বলে থাকে মিথ্যে কথা। এটির কারণে অন্যদের কাছে মিথ্যাবাদী প্রবণ মানুষটির জনপ্রিয়তা দিনে দিনে হ্রাস পেতে থাকে


মিথ্যা কথা বলা নিয়ে আমাদের দেশে কখনও কোন গবেষণা হয়েছে কিনা,আমার জানা নেই। দেশের কত ভাগ মানুষ মিথ্যা কথা বলে বা কোন পেশার মানুষের মধ্যে মিথ্যা কথা বলার প্রবণতা বেশি, তা নিয়েও হয়তো কোন পরিসংখ্যান বের হয়নি। তবে পেশাগত প্রয়োজনে আইনজীবীরা যে মিথ্যার আশ্রয় নেন, তা সর্বজন স্বীকৃত। এর বাইরে মিথ্যা বলা বা মিথ্যা আশ্বাস দেয়ার প্রবণতা সবচেয়ে বেশি পরিলক্ষিত হয় রাজনীতিকদের ভেতর। প্রতিপক্ষ রাজনৈতিক দলকে ঘায়েল করতে জনগণকে মিথ্যা বলার প্রতিযোগিতায় নামেন তাঁরা। এক ধরণের ধ্রুম্যজাল তৈরি করে দেশের জনগণের মধ্যে বিভ্রান্তি সৃষ্টিতে বেশ পারদর্শী আমাদের শীর্ষ রাজনীতিকরা। অপরদিকে দেশের একশ্রেনীর মিডিয়াকর্মীদের ভেতরেও রয়েছে মিথ্যা বলার অভ্যাস। ঢাকঢোল পিটিয়ে নিজের গুণগান গাওয়া বা রঙ চড়িয়ে সত্য-মিথ্যার মিশ্রণ ঘটিয়ে বিভ্রান্তকর কিছু ছড়িয়ে দিতে কেউ কারোর চেয়ে কম যাচ্ছেন না এখন। সরকার ও বিরোধী দল উভয়ই যেন এখন পরষ্পর দোষারোপ করতে নিচ্ছে মিথ্যার আশ্রয়। অথচ প্রতিটি ধর্মেই বলা আছে সদা সত্য কথা বলতে। কিন্তু আমরা কেউই সেটি অনুসরণও করিনা


*****মিথ্যা কথা বলার ব্যাপারটা অনেকটাই মানসিক। আর যে কোনও মানসিক সমস্যা দূর করতে হলে আগে অন্য মানুষটির প্রতি সহানুভূতিশীল হতে হয়। আসুন আমরা মিথ্যা বলা পরিহার করি। মিথ্যা বলার অভ্যাস ছাড়াতে অপরকে সহায়তা করুণ
Read more
Tuesday, November 24, 2015
Sunday, November 15, 2015

পুরুষ মানুষ আসলে কি ?




                                                                                          পুরুষ মানুষ আসলে কি ?


পুরুষ মানুষ আল্লাহ্‌র একটি সুন্দর সৃষ্টি যাদের খুব কম বয়স থেকেই সব কিছুতে ছাড় দেয়া শিখতে হয় ।




ছোট বেলা থেকেই শুরু হয়ে যায় তাদের ছাড় দেয়ার শিক্ষা । কখনও নিজের ছোট বোনকে চকলেট দিয়ে । কখনও নিজের ছোট ভাইকে পছন্দের ব্যাটটা দিয়ে দিয়ে ।








হয়ত তার স্বপ্ন থাকে চারুকলায় ভর্তি হবে কিন্তু বাবা মা কে খুশি করতে নিজের স্বপ্নটাও বিসর্জন দিয়ে বুয়েটে অথবা মেডিকেল এ ভর্তি হয় ।



নিজের পুরা পকেট খরচ ভালোবাসার মানুষটিকে গিফট কিনে দেয়ার জন্যই ব্যয় করতে হয় তাদের । সাথে টিউশনির টাকাটাও থাকে কখনও । কত দুপুর কাটে শুধু সিঙ্গারা আর চা খেয়ে । কত রাস্তা পার হয় খালি পায়ে হেটে ।


নিজের পুরো যৌবন দিন রাত কাজ করে কাটিয়ে দেয় তারা পরিবার বৌ বাচ্চার জন্য ।
বৌ বাচ্চার ভবিষ্যতের কথা ভেবে ব্যাংক লোন নেয়া তারা আর সারাজীবন পরিশ্রম করে সেই ব্যাংক লোন শোধ করে ।


এতো পরিশ্রম করে কিন্তু তারপরও মা , বৌ , বস সবার কাছে ঝাড়ি খেতে হয় সবসময় ।
পুরুষ মানুষের জীবন শেষ হয় সবার খুশির জন্য নিজের খুশি কম্প্রোমাইজ করতে করতে ।

যদি সে বাহিরে বাহিরে থাকে তাহলে সে উড়ালচন্ডি ।
যদি সে ঘরে থাকে তাহলে অলস ।
যদি সে বাচ্চাদের শাসন করে তাহলে সে অমানুষ ।
যদি বাচ্চাদের শাসন না করে তাহলে সে দায়িত্বজ্ঞানহীন ।
যদি সে বৌকে চাকরি করতে না দেয় তাহলে সে নারীর স্বাধীনতার / সমঅধিকারের বিরোধী ।
যদি সে বৌকে চাকরি করতে দেয় তাহলে সে বৌ এর টাকায় বসে খায় ।
যদি মায়ের কথা শোনে তাহলে মায়ের ছেলে।
যদি বৌ এর কথা শোনে তাহলে বৌ এর গোলাম ।


এভাবেই পার হয় প্রত্যেক পুরুষ মানুষের জীবন । তোমরা কখনই জানবে না একটা পুরুষ মানুষকে কত কিছুর মধ্য দিয়ে যেতে হয় । কত চাওয়াপাওয়া বিসর্জন দিতে হয় প্রিয় মানুষের মুখে হাসি ফোটাতে ।


হয়ত এই লেখাটা পড়ে পুরুষ মানুষদের মুখে হাসি আসবে । হয়ত নারীরা একটু হলেও বুঝতে পারবে তাদের মূল্য ।
Read more
Friday, November 13, 2015

আজ কথাশিল্পী হুমায়ুন আহমেদ-এর শুভ জন্মদিন


আজ হুমায়ুন আহমেদ এর জন্মদিন 

 সে আজ  পৃথিবীতে নেই...............

 

কিন্তু রয়েছে গেছে  আমাদের হ্রদয়ের মাঝে মনের ক্যানভাসে  ............।। থাকবে চিরকাল......






১)মৃত্যুর সময় পাশে কেউ থাকবে না,এর চেয়ে ভয়াবহ
বোধ হয় আর কিছুই নেই।শেষ বিদা্য় নেয়ার সময় অন্তত
কোনো একজন মানুষকে বলে ...
যাওয়া দরকার।নিঃসঙ্গ ঘর
থেকে একা একা চলে যাওয়া যা্য় না,যাওয়া উচিত নয়।
এটা হৃদ্য়হীন ব্যাপার।(দেবী।পৃ:৪৮)

২)মৃত্যু টের পাওয়া যায়।তার পদশব্দ ক্ষীন কিন্তু
অত্যন্ত তীক্ষ্ণ।(তোমাকে।পৃ:৬৩)

৩)বেঁচে থাকার মতো আনন্দের আর কিছু নেই।(আগুনের
পরশমনি।পৃ:৯৭)

৪)অসম্ভব ক্ষমতাবান লোকেরা প্রা্য় সময়ই নিঃসঙ্গ
অবস্থায় মারা যায়।(আকাশ জোড়া মেঘ। পৃ:২৭)

৫)আমরা জানি একদিন আমরা মরে যাব এই জন্যেই
পৃথিবীটাকে এত সুন্দর লাগে।যদি জানতাম আমাদের
মৃত্যু নেই তাহলে পৃথিবীটা কখনোই এত সুন্দর
লাগতো না।(মেঘ বলেছে যাব যাব।পৃ:১৫৮)

৬)মৃত মানুষদের জন্য আমরা অপেক্ষা করি না।আমাদের
সমস্ত অপেক্ষা জীবিতদের জন্য।(অপেক্ষা।পৃ:১৪৬)

৭)যে বাড়িতে মানুষ মারা যায় সে বাড়িতে মৃত্যুর আট
থেকে নয় ঘন্টা পর একটা শান্তি শন্তি ভাব চলে আসে।
আত্মীয় স্বজনরা কান্নাকাটি করে চোখের পানির স্টক
ফুরিয়ে ফেলে।চেষ্টা করেও তখন কান্না আসে না।
তবে বাড়ির সবার মধ্যে দুঃখী দুঃখী ভাব থাকে।সবাই
সচেতন ভাবেই হোক বা অচেতন ভাবেই হোক দেখানোর
চেষ্টা করে মৃত্যুতে সেই সব চেয়ে বেশি কষ্ট
পেয়েছে।মূল দুঃখের চেয়ে অভিনয়ের দুঃখই প্রধান
হয়ে দড়ায়।একমাত্র ব্যাতিক্রম সন্তানের
মৃত্যুতে মায়ের দুঃখ।(হিমুর রুপালী রাত্রি।পৃ:১৮)

৮) বিবাহ এবং মৃত্যু-এই দুই বিশেষ
দিনে লতা পাতা আত্মীয়দের দেখা যায়।সামাজিক
মেলা মেশা হয়।আন্তরিক আলাপ হ্য়।(একজন হিমু
কয়েকটি ঝি ঝি পোকা।পৃ:৮১)

৯)আসল রহস্য পদার্থ বিদ্যা বা অংকে না-আসল রহস্য
মানুষের মনে।আকাশ যেমন অন্তহীন মানুষের মনও তাই।
পৃথিবীর বেশির ভাগ অংকবিদ আকাশের
দিকে তাকিয়ে থাকতে ভালোবাসতেন।আকাশের
দিকে তাকালে জাগতিক সব কিছুই তুচ্ছ মনে হয়।We
are so insignificant.আমাদের জন্ম মৃত্যু সবই
অর্থহীন।(আমিই মিসির আলি।পৃ:৭৯)

১০)মৃত্যু হচ্ছে একটা শ্বাশত ব্যাপার।একে অস্বীকার
করার কোন উপায় নেই।আমরা যে বে্ঁচে আছি এটাই
একটা মিরাকল।(কবি।পৃ:১৯১)

১১)মানব জীবন অল্প দিনের।এই অল্প দিনেই
যা দেখার দেখে নিতে হবে।মৃত্যুর পর দেখার কিছু
নেই।দোযখে যে যাবে-সে আর দেখবে কি-তার জীবন
যাবে আগুন দেখতে দেখতে।আর বেহেশতেও দেখার কিছু
নাই।বেহেশতের সবই সুন্দর।যার সব সুন্দর তার
সৌন্দর্য বোঝা যায় না।সুন্দর দেখতে হ্য় অসুন্দরের
সংগে।(কালো যাদুকর।পৃ:৭৮)

১২)সব মৃত্যুই কষ্টের,সুখের মৃত্যু তো কিছু নেই।(কোথাও
কেউ নেই।পৃ:৪০)

১৩)দুঃখ কষ্ট সংসারে থাকেই।দুঃখ কষ্ট নিয়েই
বাঁচতে হয়।জন্ম নিলেই মৃত্যু লেখা হয়ে যায়।(কোথাও
কেউ নেই।পৃ:৩৬)

১৪)শোকে দুঃখে মানুষের মাথা খারাপ হয়ে যায়।কবর
দিয়ে দেয়ার পর নিকট আত্মীয় স্বজনরা সবসময়
বলে-"ও মরে নাই"।(ছায়া সঙ্গী।পৃ:১৪)

১৫)ঘুম হচ্ছে দ্বিতীয় মৃত্যু।(পারাপার। পৃ:২২)
১৬)মানুষ হচ্ছে একমাত্র প্রানী,যে জানে একদিন
তাকে মরতে হবে।কেননা অন্য কোন প্রানী মৃত্যুর জন্য
প্রস্তুতি নেয় না,মানুষ নেয়।(একা একা।পৃ:১০)

১৭)মৃত্যু ভয় বুদ্ধিমত্তার লক্ষন।শুধু মাত্র
নির্বোধদেরই মৃত্যু ভয় থাকে না।(নি।পৃ:২৫)

১৮)মৃত্যুতে খুব বেশি দুঃখিত হবার কিছু নেই।
প্রতিটি জীবিত প্রানীকেই একটা নির্দিষ্ট সময়ের
পর মরতে হবে।তবে এ মৃত্যু মানে পুরোপুরি ধ্বংস নয়।
মানুষের শরীরে অযুত,কোটি,নিযুত ফান্ডামেন্টাল
পার্টিকেলস যেমন-ইলেকট্রন,প্রোটন,নিউট্রন-এদের
কোন বিনাশ নেই।এরা থেকেই যাবে।
ছড়িয়ে পড়বে সারা পৃথিবীতে।কাজেই মানুষের
মৃত্যুতে খুব বেশি কষ্ট পাবার কিছু নেই।(নি।পৃ:১০)

১৯)অন্য ভুবনের দিকে যাত্রার আগে আগে সবাই
প্রিয়জনদের দেখতে চায়।(আমার আপন আধার।পৃ:৭১)

২০)যে মানুষ মারা যাচ্ছে তার উপর কোন রাগ কোন
ঘেন্না থাকা উচিত নয়।(নবনী।পৃ:১০৯) 

Read more
Thursday, November 12, 2015

JSC -২০১৫ বিজ্ঞান বহু নির্বাচনী সাজেশন সকল অধ্যায়





 বিজ্ঞান  বহু নির্বাচনী সাজেশন  সকল অধ্যায়

১.
তড়িৎ অবিশ্লেষ্য পদার্থ হচ্ছে-
i. সোডিয়াম ক্লোরাইড
ii. গ্লুকোজ
iii. চিনি
নিচের কোনটি সঠিক?
Ο ক)
i
Ο খ)
ii
Ο গ)
ii ও iii
Ο ঘ)
iii
সঠিক উত্তর: (গ)

২.
কোন রোগ হলে শিশুর ডায়রিয়া হয়,
শরীরে পানি আসে এবং পেট বড়
হয়?
Ο ক)
কোয়াশিয়রকার
Ο খ)
মেরাসমাস
Ο গ)
স্কার্ভি
Ο ঘ)
বেরিবেরি
সঠিক উত্তর: (খ)

৩.
চোখের আকৃতি ঠিক রাখে?
Ο ক)
অক্ষিগোলক
Ο খ)
শ্বেতমন্ডল
Ο গ)
কর্নিয়া
Ο ঘ)
রেটিনা
সঠিক উত্তর: (ক)

৪.
রাদারফোর্ডের পরীক্ষণ থেকে
সিদ্ধান্ত নেওয়া যায় যে-
i. ঋণাত্মক কণাটি ভরহীন
ii. পরমাণুকে ভাঙ্গা যায়
iii. পরমাণুর বেশিরভাগ অংশই
ফাঁকা
নিচের কোনটি সঠিক?
Ο ক)
i
Ο খ)
i ও iii
Ο গ)
ii
Ο ঘ)
iii
সঠিক উত্তর: (খ)

৫.
পৃথিবীর কোথায় g- এর মান শূণ্য?
Ο ক)
মেরু অঞ্চল
Ο খ)
পৃথিবীর কেন্দ্রে
Ο গ)
পর্বতের চূড়ায়
Ο ঘ)
বিষুবীয় অঞ্চলে
সঠিক উত্তর: (খ)

৬.
যে পর্দা দিয়ে দ্রাবক ও দ্রাব্য
সহজেই চলাচল করতে পারে তাকে
কী বলে?
Ο ক)
অভেদ্য পর্দা
Ο খ)
কোষ পর্দা
Ο গ)
ভেদ্য পর্দা
Ο ঘ)
অর্ধভেদ্য পর্দা
সঠিক উত্তর: (গ)

৭.
আর্গনের ইলেকট্রন বিন্যাস
কোনটি?
Ο ক)
2,8
Ο খ)
2,8,2
Ο গ)
2,8,6
Ο ঘ)
2,8,8
সঠিক উত্তর: (ঘ)

৮.
সৌরজগৎ কোন গ্যালাক্সির
অন্তর্গত?
Ο ক)
ছায়াপথ
Ο খ)
আলফা সেন্টোরি
Ο গ)
ল্যাসেট
Ο ঘ)
এক্সপ্লোরার
সঠিক উত্তর: (ক)

৯.
পুকুরের ৩য় স্তরের খাদক কোনটি?
Ο ক)
ছোট মাছ
Ο খ)
বোয়াল
Ο গ)
চিংড়ি
Ο ঘ)
ব্যাকটেরিয়া
সঠিক উত্তর: (খ)

১০.
নিচের কোনটি পরমাণুর কেন্দ্রে
অবস্থিত?
Ο ক)
ইলেকট্রন
Ο খ)
নিউক্লিয়াস
Ο গ)
ফাঁকা স্থান
Ο ঘ)
আংশিক ভর
সঠিক উত্তর: (খ)

১১.
বাস্তুতন্ত্রে প্রাণহীন সব উপাদান
কী নামে পরিচিত?
Ο ক)
খাদক
Ο খ)
উৎপাদক
Ο গ)
অজীব
Ο ঘ)
জীব
সঠিক উত্তর: (গ)

১২.
তেঁতুলে কোন এসিড বিদ্যমান?
Ο ক)
সাইট্রিক
Ο খ)
ম্যালিক
Ο গ)
নাইট্রিক
Ο ঘ)
টারটারিক
সঠিক উত্তর: (ঘ)

১৩.
১ গ্রাম শর্করা কত কিলোক্যালরি
তাপ উৎপন্ন করে?
Ο ক)

Ο খ)

Ο গ)

Ο ঘ)

সঠিক উত্তর: (খ)

১৪.
কোনটি অ্যামাইনো এসিডের
জটিল যৌগ?
Ο ক)
শর্করা
Ο খ)
আমিষ
Ο গ)
স্নেহ
Ο ঘ)
কার্বোহাইড্রেট
সঠিক উত্তর: (খ)

১৫.
কোন উপাদান ফ্যাটি এসিড ও
গ্লিসারলের সমন্বয়ে গঠিত?
Ο ক)
স্নেহ
Ο খ)
আমিষ
Ο গ)
ভিটামিন
Ο ঘ)
খনিজ লবণ
সঠিক উত্তর: (ক)

১৬.
শরবতে চিনি কী ধরনের পদার্থ
হিসেবে ক্রিয়া করে?
Ο ক)
দ্রাব
Ο খ)
দ্রাবক
Ο গ)
দ্রবণ
Ο ঘ)
মিশ্রণ
সঠিক উত্তর: (ক)

১৭.
রেচন অঙ্গনামক শিখাকোষ কোন
প্রাণীর বিশেষ বৈশিষ্ট্য?
Ο ক)
যকৃত কৃমি
Ο খ)
তারামাছ
Ο গ)
ওবেলিয়া
Ο ঘ)
জেলিফিস
সঠিক উত্তর: (ক)

১৮.
সুন্দরবনের মাটি-
i. পলিযুক্ত
ii. কর্দমাক্ত
iii. লবণাক্ত
নিচের কোনটি সঠিক?
Ο ক)
i
Ο খ)
ii
Ο গ)
ii ও iii
Ο ঘ)
iii
সঠিক উত্তর: (গ)

১৯.
কোনটি দ্রবীভূত হবে?
Ο ক)
পানি
Ο খ)
পাথর
Ο গ)
কিসমিস
Ο ঘ)
তুঁতে
সঠিক উত্তর: (ঘ)

২০.
অপটিক্যাল ফাইবার কী?
Ο ক)
কাঠ
Ο খ)
সরু কাচ
Ο গ)
মোটা কাচ
Ο ঘ)
খুব সরু ও নমনীয় কাচ তন্তু
সঠিক উত্তর: (ঘ)

২১.
নিচের কোন রূপান্তরিত কান্ডটি
সালোকসংশ্লেষণের মাধ্যমে
খাদ্য প্রস্তুত করে?
Ο ক)
টিউবার
Ο খ)
কন্দ
Ο গ)
স্টোলন
Ο ঘ)
ফাইলোক্লেড
সঠিক উত্তর: (ঘ)

২২.
কোনটি পতঙ্গ পরাগী ফুল?
Ο ক)
শিমুল
Ο খ)
সরিষা
Ο গ)
কদম
Ο ঘ)
ধান
সঠিক উত্তর: (খ)

২৩.
টেলোফেজ দশাতে নিচের
কোনটি সৃষ্টি হয়?
Ο ক)
সেন্ট্রিওল
Ο খ)
সাইটোকাইনেসিস
Ο গ)
ক্রোমাটিড
Ο ঘ)
স্পিন্ডল যন্ত্র
সঠিক উত্তর: (খ)

২৪.
যে সকল কারণে অভিকর্ষজ ত্বরণের
পরিবর্তন ঘটে সে সকল কারণে বস্তুর
কীসের পরিবর্তন হয়?
Ο ক)
ওজন
Ο খ)
ভর
Ο গ)
বেগ
Ο ঘ)
শক্তি
সঠিক উত্তর: (ক)

২৫.
কোনটির উপগ্রহ নেই?
Ο ক)
মঙ্গল
Ο খ)
নেপচুন
Ο গ)
ইউরেনাস
Ο ঘ)
বুধ
সঠিক উত্তর: (ঘ)

২৬.
মিথাইল অরেঞ্জ এসিডের মধ্যে
কোন রং উৎপন্ন করে?
Ο ক)
লাল
Ο খ)
নীল
Ο গ)
গোলাপি
Ο ঘ)
বেগুনি
সঠিক উত্তর: (ক)

২৭.
সুন্দরবনের প্রথম স্তরের খাদক
কোনটি?
Ο ক)
বানর
Ο খ)
পাখি
Ο গ)
সারস
Ο ঘ)
কচ্ছপ
সঠিক উত্তর: (খ)

২৮.
প্রাণীদের খাদ্য রক্ত থেকে
কোথায় পরিবাহিত হয়?
Ο ক)
অনুচক্রিকায়
Ο খ)
ইরাইথ্রোসাইটে
Ο গ)
কোষে
Ο ঘ)
লসিকায়
সঠিক উত্তর: (ঘ)

২৯.
নিচের কোনটিকে দীর্ঘ রাত্রির
উদ্ভিদ বলা যেতে পারে?
Ο ক)
শিম
Ο খ)
ঝিঙা
Ο গ)
সূর্যমুখী
Ο ঘ)
আউশ ধান
সঠিক উত্তর: (ক)

৩০.
নিচের কোন উদ্ভিদটি টিউবার
প্রকৃতির?
Ο ক)
আদা
Ο খ)
আলু
Ο গ)
কচু
Ο ঘ)
টোপাপানা
সঠিক উত্তর: (খ)

৩১.
আইসোটোপের ক্ষেত্রে-
i. ভরসংখ্যা ভিন্ন হয়ে থাকে
ii. নিউট্রন সংখ্যা ভিন্ন হয়ে
থাকে
iii. প্রোটন সংখ্যা অভিন্ন থাকে
নিচের কোনটি সঠিক?
Ο ক)
i
Ο খ)
ii
Ο গ)
iii
Ο ঘ)
i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)

৩২.
পরমাণুর কোন শেলে সর্বোচ্চ ১৮টি
ইলেকট্রন থাকতে পারে?
Ο ক)
L
Ο খ)
M
Ο গ)
N
Ο ঘ)
O
সঠিক উত্তর: (খ)

৩৩.
দ্বিপদ নামকরণে কোন অংশটি
অন্তর্ভুক্ত?
Ο ক)
পর্ব
Ο খ)
শ্রেণি
Ο গ)
গণ
Ο ঘ)
বর্গ
সঠিক উত্তর: (গ)

৩৪.
কোনটি চোখকে বাইরের বিভিন্ন
প্রকার অনিষ্ট হতে রক্ষা করে?
Ο ক)
কর্নিয়া
Ο খ)
মণি
Ο গ)
কৃষ্ণমন্ডল
Ο ঘ)
শ্বেতমন্ডল
সঠিক উত্তর: (ঘ)

৩৫.
কোন পরমাণুর তৃতীয় শক্তিস্তরে
সর্বোচ্চ কয়টি ইলেকট্রন থাকতে
পারে?
Ο ক)
8টি
Ο খ)
9টি
Ο গ)
16টি
Ο ঘ)
18টি
সঠিক উত্তর: (ঘ)

৩৬.
নিউরন-
i. স্নায়ুতন্ত্রের গঠন ও কার্যকরী একক
ii. মানবদেহের ক্ষুদ্রতম কোষ
iii. প্রধান দু’টি অংশ নিয়ে গঠিত
নিচের কোনটি সঠিক?
Ο ক)
i
Ο খ)
i ও iii
Ο গ)
ii
Ο ঘ)
iii
সঠিক উত্তর: (খ)

৩৭.
মানবদেহের গুরুমস্তিষ্কের
ক্ষেত্রে বলা যায়-
i. এটি দুই খন্ডে বিভক্ত
ii. এর অন্ত:স্তরে কোন স্নায়ুকোষ
থাকে না
iii. এর উপরিভাগকে গ্রেম্যাটার
বলে
নিচের কোনটি সঠিক?
Ο ক)
i
Ο খ)
ii
Ο গ)
iii
Ο ঘ)
i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)

৩৮.
কোনটি প্রথম স্তরের খাদক?
Ο ক)
গরু
Ο খ)
পাখি
Ο গ)
মানুষ
Ο ঘ)
বক
সঠিক উত্তর: (ক)

৩৯.
খাদ্যের কোন উপাদানকে শক্তি
উৎপাদনকারী উপাদান বল হয়?
Ο ক)
শর্করা
Ο খ)
আমিষ
Ο গ)
স্নেহ
Ο ঘ)
ভিটামিন
সঠিক উত্তর: (গ)

৪০.
আধুনিক রসায়নের প্রতিষ্ঠাতা
কে?
Ο ক)
অ্যারিস্টটল
Ο খ)
নীলস বোর
Ο গ)
চ্যাডউইক
Ο ঘ)
জন ডাল্টন
সঠিক উত্তর: (ঘ)

৪১.
আলোক-চিত্রগ্রাহী ক্যামেরায়
অংশগুলো হলো-
i. স্লাইড
ii. সাটার
iii. আলোক চিত্রগাহী প্লেট
নিচের কোনটি সঠিক?
Ο ক)
i
Ο খ)
ii
Ο গ)
iii
Ο ঘ)
i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)

৪২.
কোন বলের প্রভাবে পৃথিবী
সূর্যের চারদিকে ঘুরে?
Ο ক)
মহাকর্ষ
Ο খ)
অভিকর্ষ
Ο গ)
কৌণিক বল
Ο ঘ)
স্থানিক বল
সঠিক উত্তর: (ক)

৪৩.
স্নেহ পদার্থ পরিপাক হয়ে পরিণত
হয়-
i. ফ্যাটি এসিডে
ii. গ্লিসারলে
iii. গ্লাইকোজেনে
নিচের কোনটি সঠিক?
Ο ক)
i ও ii
Ο খ)
i
Ο গ)
ii
Ο ঘ)
iii
সঠিক উত্তর: (ক)

৪৪.
CaCO3 প্রস্তুতিতে প্রয়োজন-
i. CaO
ii. CO2
iii. CO
নিচের কোনটি সঠিক?
Ο ক)
i ও ii
Ο খ)
i
Ο গ)
ii
Ο ঘ)
iii
সঠিক উত্তর: (ক)

৪৫.
কোনটি রায়ু পরাগী ফুল?
Ο ক)
ধান
Ο খ)
ধুতুরা
Ο গ)
কুমড়া
Ο ঘ)
সরিষা
সঠিক উত্তর: (ক)

৪৬.
খাদ্য মূলত কিসের সমন্বয়ে গঠিত?
Ο ক)
মৌলের
Ο খ)
বিভিন্ন যৌগের
Ο গ)
খনিজ পদার্থের
Ο ঘ)
পানির
সঠিক উত্তর: (খ)

৪৭.
কোন সংযোগের ফলে বর্তনীর
প্রতিটি বাল্বই পৃথক পৃথকভাবে
জ্বালানো বা নেভানো যায়?
Ο ক)
সমান্তরাল
Ο খ)
সিরিজ
Ο গ)
পর্যায়ক্রমিক
Ο ঘ)
সিরিজ ও প্যারালাল
সঠিক উত্তর: (ক)

৪৮.
কোন সংযোগের কারণে একটি
বাল্ব নষ্ট হলে অন্যটি জ্বলে না?
Ο ক)
সমান্তরাল
Ο খ)
পর্যায়ক্রমিক
Ο গ)
শ্রেণি
Ο ঘ)
সমান্তরাল বা শ্রেণি
সঠিক উত্তর: (গ)

৪৯.
দুটি বস্তুর মধ্যকার আকর্ষণ বলকে
কোনটি দ্বারা প্রকাশ করা হয়?
Ο ক)
G
Ο খ)
D
Ο গ)
F
Ο ঘ)
M
সঠিক উত্তর: (গ)

৫০.
তড়িৎপ্রবাহ কয় প্রকার?
Ο ক)

Ο খ)

Ο গ)

Ο ঘ)

সঠিক উত্তর: (ক)

৫১.
লিচেন উদ্ভিদের রং থেকে
তৈরিকৃত লিটমাস পেপারের বর্ণ
কী রূপ?
Ο ক)
রক্তবর্ণ
Ο খ)
নীল
Ο গ)
সবুজ
Ο ঘ)
হলুদ
সঠিক উত্তর: (ক)

৫২.
চিড়া, মুড়ি কোন জাতীয় খাদ্য?
Ο ক)
প্রোটিন
Ο খ)
শর্করা
Ο গ)
খনিজ লবণ
Ο ঘ)
ভিটামিন
সঠিক উত্তর: (খ)

৫৩.
খনিজ লবণ শোষিত হয় কয় ভাবে?
Ο ক)

Ο খ)

Ο গ)

Ο ঘ)

সঠিক উত্তর: (ক)

৫৪.
কোন প্রাণীটি অরীয় প্রতিসম?
Ο ক)
তারামাছ
Ο খ)
ঝিনুক
Ο গ)
কাঁকড়া
Ο ঘ)
হাইড্রা
সঠিক উত্তর: (ক)

৫৫.
তড়িৎ প্রবাহ চলার সম্পূর্ণ পথকে কী
বলা হয়?
Ο ক)
বৈদ্যুতিক যন্ত্র
Ο খ)
তড়িৎ বর্তনী
Ο গ)
রোধ
Ο ঘ)
প্রবাহ তার
সঠিক উত্তর: (খ)

৫৬.
কোনটি কর্নিয়ার কেন্দ্রস্থলে
অবস্থিত?
Ο ক)
মণি
Ο খ)
আইরিশ
Ο গ)
কোরয়েড
Ο ঘ)
রেটিনা
সঠিক উত্তর: (ক)

৫৭.
সৌরশক্তি থেকে সৃষ্ট রাসায়নিক
শক্তি কোনটির মাধ্যমে বিভিন্ন
প্রাণীতে স্থানান্তরিত হয়?
Ο ক)
খাদ্যশৃঙ্খল
Ο খ)
খাদ্যজাল
Ο গ)
খাদক
Ο ঘ)
বিয়োজক
সঠিক উত্তর: (ক)

৫৮.
সুন্দরবনের বনভূমির মাটি-
Ο ক)
বেলে
Ο খ)
কর্দমাক্ত
Ο গ)
বেলে-দোআঁশ
Ο ঘ)
দোআঁশ
সঠিক উত্তর: (খ)

৫৯.
সবচেয়ে বড় উপগ্রহের নাম কী?
Ο ক)
বুধ
Ο খ)
শুক্র
Ο গ)
টাইটান
Ο ঘ)
শনি
সঠিক উত্তর: (গ)

৬০.
কোনটি বস্তুর মৌলিক ধর্ম?
Ο ক)
ওজন
Ο খ)
ভর
Ο গ)
আয়তন
Ο ঘ)
সবগুলো
সঠিক উত্তর: (খ)

৬১.
পরিবেশের বাস্তুতন্ত্রে
ক্রিয়াশীল থাকে-
i. অজীব উপাদান
ii. সজীব উপাদান
iii. উপাদানগুলির পারস্পরিক
ক্রিয়া
নিচের কোনটি সঠিক?
Ο ক)
i
Ο খ)
ii
Ο গ)
iii
Ο ঘ)
i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)

৬২.
পানি কী ধরনের যৌগ?
Ο ক)
এসিড
Ο খ)
ক্ষারক
Ο গ)
নিরপেক্ষ
Ο ঘ)
মৃদু অ্যালকোহলীয়
সঠিক উত্তর: (গ)

৬৩.
পরাগায়নের ফলে পরাগরেণু
কোথায় স্থানান্তরিত হয়?
Ο ক)
গর্ভমুন্ডে
Ο খ)
গর্ভদন্ডে
Ο গ)
গর্ভাশয়ে
Ο ঘ)
পুংদন্ডে
সঠিক উত্তর: (ক)

৬৪.
পরাগায়নের ফলে পরাগরেণু
কোথায় স্থানান্তরিত হয়?
Ο ক)
গর্ভমুন্ডে
Ο খ)
গর্ভদন্ডে
Ο গ)
গর্ভাশয়ে
Ο ঘ)
পুংদন্ডে
সঠিক উত্তর: (ক)

৬৫.
উদ্ভিদ কোন অঙ্গের মাধ্যমে
প্রস্বেদন প্রক্রিয়া সম্পন্ন করে?
Ο ক)
মূল
Ο খ)
ফল
Ο গ)
পাতা
Ο ঘ)
ফুল
সঠিক উত্তর: (গ)

৬৬.
বিভ পার্থক্যের একক কোনটি?
Ο ক)
ভোল্ট
Ο খ)
অ্যাম্পিয়ার
Ο গ)
কুলম্ব
Ο ঘ)
ওহম
সঠিক উত্তর: (ক)

৬৭.
জিনের আদান-প্রদান ঘটে কোন
বিভাজনের মাধ্যমে?
Ο ক)
অ্যামাইটোসিস
Ο খ)
মাইটোসিস
Ο গ)
মিয়োসিস
Ο ঘ)
দ্বিবিভাজন
সঠিক উত্তর: (গ)

৬৮.
মিষ্টি আলুর প্রজনন কোনটির
মাধ্যমে হয়?
Ο ক)
মূল
Ο খ)
দেহের খন্ডাংশ
Ο গ)
রূপান্তরিত কান্ড
Ο ঘ)
পাতা
সঠিক উত্তর: (ক)

৬৯.
ক্যাটায়নের চার্জ কেমন?
Ο ক)
রিপেক্ষ
Ο খ)
ঋণাত্মক
Ο গ)
ধনাত্মক
Ο ঘ)
শূন্য
সঠিক উত্তর: (গ)

৭০.
ম্যাগনিফাইং গ্লাসে বিবর্ধনের
মান কেমন হয়?
Ο ক)
বেশি
Ο খ)
অত্যন্ত বেশি
Ο গ)
কম
Ο ঘ)
শূন্য
সঠিক উত্তর: (গ)

৭১.
আমিষ পরিপাক হয়ে কীসে পরিণত
হয়?
Ο ক)
নাইট্রিক এসিড
Ο খ)
সাইট্রিক এসিড
Ο গ)
অ্যামাইনো এসিড
Ο ঘ)
ফ্যাটি এসিড
সঠিক উত্তর: (গ)

৭২.
আমাদের দেহে কয়ভাবে শক্তি
ব্যয় হয়?
Ο ক)

Ο খ)

Ο গ)

Ο ঘ)

সঠিক উত্তর: (খ)

৭৩.
কোন মাধ্যমে আলোক রশ্মি
সরলপথে চলে?
Ο ক)
স্বচ্ছ মাধ্যম
Ο খ)
অস্বচ্ছ মাধ্যম
Ο গ)
ঈষদচ্ছ মাধ্যম
Ο ঘ)
কঠিন মাধ্যম
সঠিক উত্তর: (ক)

৭৪.
গ্লুকোজ কোন ধরনের খাদ্য
উপাদান?
Ο ক)
শর্করা
Ο খ)
আমিষ
Ο গ)
স্নেহ
Ο ঘ)
ভিটামিন
সঠিক উত্তর: (ক)

৭৫.
উদ্ভিদ কোন প্রক্রিয়ার মাধ্যমে
অক্সিজেন ত্যাগ করে?
Ο ক)
ব্যাপন
Ο খ)
অভিস্রবণ
Ο গ)
রস উত্তোলন
Ο ঘ)
প্রস্বেদন
সঠিক উত্তর: (ক)

৭৬.
স্নায়ুতন্ত্রের প্রধান অংশ কোনটি?
Ο ক)
স্নায়ুরজ্জু
Ο খ)
নিউরন
Ο গ)
মস্তিষ্ক
Ο ঘ)
মেরুরজ্জু
সঠিক উত্তর: (গ)

৭৭.
সাইটোকাইনেসিসে সৃষ্ট
কোষপ্লেট পরিবর্তিত ও পরিবর্ধিত
হয়ে কী গঠন করে?
Ο ক)
কোষগহ্বর
Ο খ)
কোষপ্রাচীর
Ο গ)
কোষরস
Ο ঘ)
কোষ অঙ্গাণু
সঠিক উত্তর: (খ)

৭৮.
বাস্তুসংস্থানে শক্তির প্রবাহ
কেমন?
Ο ক)
একমুখী
Ο খ)
দ্বিমুখী
Ο গ)
ত্রিমুখী
Ο ঘ)
বহুমুখী
সঠিক উত্তর: (ক)

৭৯.
প্ল্যাঙ্কটন জাতীয় ক্ষুদে
উদ্ভিদকে কী বলে?
Ο ক)
জুওপ্ল্যাঙ্কটন
Ο খ)
ফাইটোপ্ল্যাঙ্কট
Ο গ)
শৈবাল
Ο ঘ)
জলজ উদ্ভিদ
সঠিক উত্তর: (খ)

৮০.
কোনটিতে শর্করা ছাড়া অন্য
কোনো উপাদান নাই?
Ο ক)
ডিম
Ο খ)
দুধ
Ο গ)
চিনি
Ο ঘ)
মাছ
সঠিক উত্তর: (গ)

৮১.
পরিফেরা পর্বের প্রাণীরা কী
নামে পরিচিত?
Ο ক)
স্পঞ্জ
Ο খ)
সাইকন
Ο গ)
স্কাইফা
Ο ঘ)
স্পনজিলা
সঠিক উত্তর: (ক)

৮২.
উদ্ভিদের বৃদ্ভিবর্ধক পদার্থ নয়
কোনটি?
Ο ক)
ডরমিন
Ο খ)
অক্সিন
Ο গ)
সাইটোকাইনিন
Ο ঘ)
জিবেরেলিন
সঠিক উত্তর: (ক)

৮৩.
কোন ভিটামিনের অভাবে
শিশুদের রিকেটস রোগ হয়?
Ο ক)
ভিটামিন এ
Ο খ)
ভিটামিন সি
Ο গ)
ভিটামিন ডি
Ο ঘ)
ভিটামিন ই
সঠিক উত্তর: (গ)

৮৪.
মরুভূমিতে অত্যাধিক তাপমাত্রার
কারণে দিনের বেলায় দৃষ্টি
ভ্রমকে কী বলে?
Ο ক)
দৃষ্টিক্রান্তি
Ο খ)
মরিচা
Ο গ)
মরীচিকা
Ο ঘ)
আলোর প্রতিসরণ
সঠিক উত্তর: (গ)

৮৫.
বর্তমানকালের বিখ্যাত
পদার্থবিজ্ঞানীর নাম কী?
Ο ক)
স্টিফেন হকিং
Ο খ)
লিউয়েন হুক
Ο গ)
রবার্ট উইলিয়াম
Ο ঘ)
ক্যাট মিডলটন
সঠিক উত্তর: (ক)

৮৬.
সোডিয়াম থায়োসালফেটের
অপর নাম কী?
Ο ক)
হাইপো
Ο খ)
ডিটারজেন্ট
Ο গ)
গ্লিসারিন
Ο ঘ)
জিপসাম
সঠিক উত্তর: (ক)

৮৭.
প্রতিসরণের ব্যবহার হয়-
i. ক্যামেরায়
ii. অণুবীক্ষণযন্ত্র
iii. চশমায়
নিচের কোনটি সঠিক?
Ο ক)
i
Ο খ)
ii
Ο গ)
iii
Ο ঘ)
i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)

৮৮.
অ্যাস্টার রশ্মির আবির্ভাব ঘটে
কোন ধাপে?
Ο ক)
মেটাফেজ
Ο খ)
প্রো-মেটাফেজ
Ο গ)
অ্যানাফেজ
Ο ঘ)
প্রোফেজ
সঠিক উত্তর: (খ)

৮৯.
পতঙ্গপরাগী ফুলের উদাহরণ হচ্ছে-
i. কুমড়া
ii. ধান
iii. জবা
নিচের কোনটি সঠিক?
Ο ক)
i
Ο খ)
i ও iii
Ο গ)
ii
Ο ঘ)
iii
সঠিক উত্তর: (খ)

৯০.
কোনো বর্তনীর রোধ নির্ণয়ের
ক্ষেত্রে প্রযোজ্য-
i. তড়িৎ প্রবাহ
ii. বিভব পার্থক্য
iii. ভোল্টমিটার
নিচের কোনটি সঠিক?
Ο ক)
i
Ο খ)
ii
Ο গ)
iii
Ο ঘ)
i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)

৯১.
কোনটি পর্যাবৃত্ত প্রবাহের উৎস?
Ο ক)
বৈদ্যুতিক চুল্লী
Ο খ)
রাডার
Ο গ)
ডায়নামো
Ο ঘ)
হ্যারিকেন
সঠিক উত্তর: (গ)

৯২.
সাইট্রিক এসিড যুক্ত ফল কোনটি?
Ο ক)
তেঁতুল
Ο খ)
আঙুর
Ο গ)
আপেল
Ο ঘ)
ভিনেগার
সঠিক উত্তর: (খ)

৯৩.
উদ্ভিদ কোন প্রক্রিয়ায় কার্বন-
ডাই অক্সাইড গ্রহণ করে?
Ο ক)
রস উত্তোলন
Ο খ)
ব্যাপন
Ο গ)
অভিস্রবণ
Ο ঘ)
প্রস্বেদন
সঠিক উত্তর: (খ)

৯৪.
ক্যামেরার সাটারের সাথে
মানব চক্ষুর কোন অংশ তুলনীয়?
Ο ক)
চোখের মনি
Ο খ)
চোখের পাতা
Ο গ)
অ্যাকুয়াস হিউমার
Ο ঘ)
ভিট্রিয়াস হিউমার
সঠিক উত্তর: (খ)

৯৫.
পরিবেশের সজীব উপাদানের
বেঁচে থাকা নির্ভর করে কিসের
ওপর?
Ο ক)
অজৈব ও জৈব উপাদান
Ο খ)
অজৈব ও ভৌত উপাদান
Ο গ)
জৈব ও খনিজ উপাদান
Ο ঘ)
অজৈব ও প্রাকৃতিক উপাদান
সঠিক উত্তর: (ক)

৯৬.
কাটিং পদ্ধতিতে অঙ্গ প্রজনন হয়
কোনটিতে?
Ο ক)
গোলাপ
Ο খ)
আলু
Ο গ)
মিষ্টি আলু
Ο ঘ)
কমলা
সঠিক উত্তর: (ক)

৯৭.
আণুবীক্ষণিক উদ্ভিদকে কী বলা
হয়?
Ο ক)
খাদক
Ο খ)
উদ্ভিদ প্ল্যাঙ্কটন
Ο গ)
প্রাণী প্ল্যাঙ্কটন
Ο ঘ)
উপাদান
সঠিক উত্তর: (খ)

৯৮.
ব্যাটারি হলো-
i. শুষ্ককোষ
ii. একটি তড়িৎকোষ
iii. একাধিক কোষের সমবায়
নিচের কোনটি সঠিক?
Ο ক)
i
Ο খ)
ii
Ο গ)
iii
Ο ঘ)
i ও iii
সঠিক উত্তর: (গ)
উদ্দীপকটি পড় এবং নিচের দুইটি
প্রশ্নের উত্তর দাও br /> N2 + 3H2 =
2NH3
2Na + H2 = 2NaH

৯৯.
প্রথম বিক্রিয়ার উৎপাদে
নাইট্রোজেন পরমাণুর সর্ববহিঃস্থ
স্তরে কয়টি ইরেকট্রন রয়েছে?
Ο ক)
5টি
Ο খ)
6টি
Ο গ)
7টি
Ο ঘ)
8টি
সঠিক উত্তর: (ঘ)

১০০.
দ্বিতীয় বিক্রিয়ায়-
i. Na পরমাণু 1টি ইলেকট্রন ত্যাগ করে
ii. উৎপন্ন যৌগটি আয়নিক প্রকৃতির
iii. H+ আয়ন উৎপন্ন হয়
নিচের কোনটি সঠিক?
Ο ক)
i ও ii
Ο খ)
i
Ο গ)
ii
Ο ঘ)
iii
সঠিক উত্তর: (ক)
Read more

Contact Form

Name

Email *

Message *

 

About Author

Recent Comments